পারসোনা থেকে গোপন ক্যামেরা উদ্ধার প্রসঙ্গে বিউটি এক্সপার্ট কানিজ আলমাসের বক্তব্য ( মোবাইল রেকর্ড ) by cartoonist_rana published on 2011-09-30T19:05:51Z রাজধানী জুড়ে অনেক শাখা রয়েছে সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনার। গতকাল শুক্রবার [৩০ সেপ্টেম্বর] পারসোনার বনানী শাখা থেকে গোপন ক্যামেরা উদ্ধার হয়েছে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।এ নিয়ে পারসোনা কর্তৃপক্ষ ও এক মহিলা গ্রাহকের সঙ্গে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বারডেম হাসপাতালের এক নারী চিকিৎসক পারসোনার বনানী শাখায় স্পা করাতে যান। ওই ভদ্রমহিলা একটি বিশেষ কক্ষে স্পা করাতে চাইলে তাকে আলাদা একটি কক্ষে নেওয়া হয়। সেখানে তাকে প্রথমে পোশাক পরিবর্তন করে নির্ধারিত পোশাক পড়তে বলা হয়। পোশাক পরিবর্তন শেষে তিনি ওই কক্ষে একটি গোপন ক্যামেরা আবিষ্কার করেন। এর মধ্যে খবর পেয়ে নারী চিকিৎসকের স্বামী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরে পারসোনা কর্তৃপক্ষ ও তাদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যাওয়া গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পুলিশ যাওয়ার আগেই পারসোনা কর্তৃপক্ষ ভিডিও ক্যামেরাটি খুলে ফেলা হয়। প্রত্যক্ষদর্শী একজন জানায়, ওই নারী চিকিৎসকের চাপের মুখে পারসোনা কর্তৃপক্ষ গোপন ক্যামেরার বিষয়টি স্বীকার করে। তবে এটি ক্লোজসার্কিট ক্যামেরা ছিল বলে ভোরের কাগজ ফ্যাশনকে জানান, পারসোনার সত্ত্বাধিকারী কানিজ আলমাস খান।