Amar Bangladesh - Zaki & Poonam by arindamgb3 published on 2013-03-15T15:31:39Z আমার বাংলাদেশ যে মাটিতে নগ্ন পায়ের ছাপ কৃষকের শ্রমের প্রমান খোলা শরীরেই শুকিয়ে যাওয়া ঘামে শ্রমিকের সম্মান.. ভালো আর মন্দের সংমিশ্রন; যে মাটির এক অদৃশ্য বাঁধন ধনী-গরিবের নাম মুছে করে এক পরিচয় বহন... যে পতাকার গাড় সবুজে শহীদদের রক্তের লাল স্পষ্ট যে মাটির মানুষের হাসির আড়ালে ঢাকে কষ্ট.. আজো ভুলিনি, শহীদদের নাম, মুক্তিযুদ্ধে হারানো প্রানের দাম রক্ত কেনো; প্রাণ ঢেলে দেবো, তবুও স্বাধীন রবো.. যেখানে যে থাকি, সময় হলে কাঁধে-কাঁধ মিলিয়ে দাড়াই যে মাটি কামড়ে পৃথিবীর বুকে টুকরো বিশেষ, সে মাটির টুকরোটা আমার বাংলাদেশ… যুগে-যুগে বদলেছে মুখোশ, বদলেছে অপরাধীর নাম সেই সাথে বদলেছে যে মাটিতে ন্যায়ের সংগ্রাম রাজনীতি নয়; দেশপ্রীতি, জাগাতে পারে সমগ্র জাতি গর্জে ওঠে রাজপথে যে মাটির তরুণ প্রতিবাদী! ছেলে-হারা মায়ের অশ্রু কবরে ফোটায় রঙিন ফুল যে মাটির ইতিহাসের পাতায় কখনো জমেনি ধুল আজো ভুলিনি, শহীদদের নাম, মুক্তিযুদ্ধে হারানো প্রানের দাম রক্ত কেনো; প্রাণ ঢেলে দেবো, তবুও স্বাধীন রবো.. যেখানে যে থাকি, সময় হলে কাঁধে-কাঁধ মিলিয়ে দাড়াই যেই মাটি কামড়ে পৃথিবীর বুকে টুকরো বিশেষ, সেই মাটির টুকরোটা আমার বাংলাদেশ… Lyrics & Tune: Zaki Aman Voices: Zaki Aman & Poonam Rahman Acoustic Guitar Plucking & Rhythm: Zaki Aman Recording, Mixing, Mastering, Electric Guitar Solo, Keyboard: Saif Q Bass: Raphael Cadars