Shahbagh er Projonmo Bisshoy - Nostalgic Band by arindamgb2 published on 2013-03-07T07:34:46Z ফেব্রুয়ারীর ১৪, সারাদেশে মোমবাতির আলোয় জ্বলে উঠলো একাত্তরের চেতনার বহ্নিশিখা। সেই আগুনেই হৃদয় দহন নিয়ে গীতিকার ও কন্ঠশিল্পী রানার এক সৃষ্টি। ইতিহাসের এ এক অমোঘ অধ্যায়। নস্টালজিক ব্যান্ড এর এর গান লিরিক আর কন্ঠ - শেখ রানা (Sheik Rana) শাহাবাগ এর প্রজন্ম বিস্ময় লড়াই চেনে, না চেনে না ভয় ফেব্রুয়ারি চৌদ্দ, ফাগুন মাসে আলোর সাগর, শাহাবাগে হাসে! লক্ষ কোটি মোমের আলোয় আশা দেশপ্রেমিকের চোখের তারায় আলো শহর থেকে অলি-গলি-গ্রামে জাগরনের গান ছড়িয়ে গেলো! যে শোনেনি তারুণ্যের আওয়াজ দেখেও যে দেখেনি জাগরণ বাংলাদেশের হৃদয় পতাকায় আজ নতুন ইতিহাস কথন! প্রজন্ম চত্বরে যোদ্ধা সব মুক্তিযুদ্ধ আমার চোখের মনি জীবন দিয়ে রুখবো ঘাতক দল হাসিমুখে শহীদ জননী! শাহাবাগে প্রজন্ম বিস্ময়...