Agun Shahbag - Bonny Ahmad by arindamgb published on 2013-02-17T15:36:15Z আগুন শাহবাগ কথা: সাইফ হাসনাত কন্ঠ: বনি আহমেদ আগুন আমার শিরায় শিরায় আগুন আমার হাতে, আগুন আছে হলুদ হয়ে শাহাবাগের পথে। লক্ষ্য হাতের আগুন যতো জড়ো করে শেষে, ছড়িয়ে দিলাম এক শ্লোগানে সারা বাংলাদেশে। জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো, আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো। এই ফাগুনের লাল ফুলেরা জ্বলবে আগুন হয়ে, শিউলি বকুল বারুদ হবে কোটি প্রাণের জয়ে। রাজাকারের চোখের কোটর ভরবো কেরোসিনে, পুড়িয়ে ফেলে জয় ছিনবো সেই সে শ্লোগানে। জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো, আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো।